যুক্তরাষ্ট্র   শনিবার ২৪ অক্টোবর ২০২৬,৮ কার্তিক ১৪৩৩

পটুয়াখালীর

বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ PM ৫২
বাউফলে জমি নিয়ে বিরোধে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

সংঘর্ষে আহত ইমতিয়াজ রসুল রাফি ও তাসলিমা; ছবি: সংগৃহীত

পটুয়াখালীর বাউফলে জমিজমা নিয়ে বিরোধকে কেন্দ্র করে একই বাড়ির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে কাছিপাড়া ইউনিয়নের দরিয়াবাদ গ্রামের মৃধা বাড়িতে এ ঘটনায় নারীসহ দুই পক্ষের ১০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৭টার দিকে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দরিয়াবাদ গ্রামের ওই বাড়িতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। আহতদের মধ্যে রয়েছেন ইমতিয়াজ রাসুল রাফি (৩৩), রফিকুল ইসলাম (৭০), মৌসুমী বেগম (৩৫), ওয়াসিম মৃধা (৩৮), লাকি বেগম (৪২), লিটু মৃধা (৫০), জাকির মৃধা (৪৫), আলাউদ্দিন মৃধা (৫০), জেসমিন বেগম (৪০) ও তাসলিমা বেগম (৪৫)।

আহত মৌসুমী বেগমের অভিযোগ, ঘটনার দিন সকালে প্রতিপক্ষের লিটু মৃধা ও তার সহযোগীরা তার বাবাকে মারধর করেন। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে মৌসুমীসহ পরিবারের সদস্যরা রাতে ঢাকা থেকে বাড়িতে ফেরেন। তার দাবি, তারা বাড়িতে পৌঁছানোর আগেই লিটু মৃধার পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সেখানে অবস্থান করছিলেন এবং পরে তাদের ওপর হামলা চালান।

তবে মৌসুমী বেগমের অভিযোগ অস্বীকার করেছেন প্রতিপক্ষের তাসলিমা বেগম। তার দাবি, তারা সংঘর্ষে জড়িত ছিলেন না। বরং জমিজমা নিয়ে বিরোধের জেরে রাফিদের পক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে তাদের পক্ষের তিনজন আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনাটি সম্পর্কে তিনি তখনও অবগত ছিলেন না। লিখিত অভিযোগ পাওয়া গেলে বিষয়টি তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

পটুয়াখালী

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!