দেশের বাজারে নতুন করে বেড়েছে স্বর্ণের দাম। ছবি: সংগৃহীত
দেশের বাজারে সোনার দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্তে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। বুধবার (৪ নভেম্বর) দুপুরে বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন দর ঘোষণা করে সংগঠনটি।
বাজুস জানিয়েছে, বুধবার বেলা ১টা ৪৫ মিনিট থেকে নতুন দাম কার্যকর হয়েছে। নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে খরচ হবে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা। অন্যান্য মানের সোনার দামও নতুন করে নির্ধারণ করা হয়েছে।
নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা। ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা।
অলংকার বিক্রির ক্ষেত্রে ডিজাইন অনুযায়ী মজুরি যোগ হবে বলে জানিয়েছে বাজুস। সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রৌপ্য অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত থাকায় ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। মজুরি ও পাথরের দাম বাদ দিয়ে অলংকার বিনিময়ের ক্ষেত্রে ১২ শতাংশ এবং পুরোনো অলংকার কিনে নেওয়ার ক্ষেত্রে ১৮ শতাংশ বাদ দিতে হবে। এসব লেনদেনে আলাদাভাবে ভ্যাট বাদ দেওয়ার সুযোগ নেই। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দর কার্যকর থাকবে।
এর আগে গত সোমবার (২ নভেম্বর) ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করেছিল বাজুস। সেই দর থেকে নতুন করে ৩ হাজার ৩২৪ টাকা বৃদ্ধির ফলে প্রতি ভরি সোনার দাম ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায় পৌঁছেছে।
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দামে কোনো পরিবর্তন আসেনি। বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। ২১ ক্যারেটের রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেট ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম প্রতি ভরি ২ হাজার ২১৬ টাকা।
সোনার দাম সোনার নতুন দাম বাজুস ২২ ক্যারেট সোনা স্বর্ণের বাজার রুপার দাম বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!