যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ডেঙ্গুতে আরও ৪ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ জন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৬, ০৫:১৩ PM ৫৬
ডেঙ্গুতে আরও ৪ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ২ হাজার ১৬৭ জন

ছবি: সংগৃহীত

দেশে ডেঙ্গুর প্রকোপে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে মশাবাহিত এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৬৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন করে মারা যাওয়া চারজনই ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের এক বার্তায় এসব তথ্য জানানো হয়। এর আগের ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ২ হাজার ১৯৩ জন, যা এক দিনে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ সংখ্যা হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন পরিসংখ্যানে ভর্তি রোগীর সংখ্যা কিছুটা কমলেও পরিস্থিতি উদ্বেগজনক রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সারা দেশে ৩০৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ১ হাজার ৪৪২ জন।

এ পর্যন্ত ডেঙ্গুতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায়। এ অঞ্চলে মারা গেছেন ৮৪ জন। মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে খুলনা বিভাগ, যেখানে এ পর্যন্ত ৬৩ জনের মৃত্যু হয়েছে।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!