যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৯৬

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৬, ০৪:৫৪ PM ৭০
হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৯৬

দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যা বাড়ছে। ফাইল ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৯৬ জন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুধবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার হিসাব অনুযায়ী, নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে নিশ্চিত হাম ও সন্দেহজনক উপসর্গ—দুই ধরনের রোগীই রয়েছেন। তবে নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে নিশ্চিত হাম শনাক্তের সংখ্যা প্রতিবেদনে আলাদাভাবে উল্লেখ করা হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৫ নভেম্বর পর্যন্ত হামের উপসর্গ নিয়ে ১ হাজার ১৬৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে প্রাণ হারিয়েছেন ১০৫ জন। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গজনিত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২৭২ জনে।

এ সময়ে সন্দেহজনক হাম রোগী হিসেবে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১০ হাজার ৩০ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।

হাম হামের উপসর্গ

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!