আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক সম্মেলনে বক্তব্য দেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। ছবি: সংগৃহীত
নতুন মজুরি বোর্ডের উদ্যোগের মধ্য দিয়ে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তাঁর মতে, শ্রমিকদের ন্যায্য পাওনা ও অধিকার নিশ্চিত করার ক্ষেত্রে নতুন এই বোর্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর সোনারগাঁও হোটেলে আন্তর্জাতিক পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্যবিষয়ক গবেষণা সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ আশার কথা জানান। এ সময় তৈরি পোশাক খাতে চলমান পরিস্থিতি নিয়েও কথা বলেন শ্রমমন্ত্রী।
আরিফুল হক চৌধুরী বলেন, গার্মেন্টস খাতে ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সচেতন রয়েছে। আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সরকারের প্রচেষ্টার কথা তুলে ধরেন। একই সঙ্গে শ্রমিক অসন্তোষকে পুঁজি করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের অর্থনীতি এবং তৈরি পোশাক শিল্পকে ক্ষতিগ্রস্ত করতে চায় বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিনও শ্রমিকদের স্বার্থ রক্ষায় মজুরি বোর্ডের ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী গঠিত এই বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
নতুন মজুরি বোর্ড শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!