যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

মালির রাজধানীসহ বিভিন্ন স্থানে সমন্বিত সশস্ত্র হামলা, বিস্ফোরণ ও গোলাগুলি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ PM | সর্বশেষ আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:১২ AM ১৭৯
মালির রাজধানীসহ বিভিন্ন স্থানে সমন্বিত সশস্ত্র হামলা, বিস্ফোরণ ও গোলাগুলি

ছবিঃ সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে রাজধানী বামাকোসহ একাধিক স্থানে সমন্বিত সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। দেশটির সেনাবাহিনী জানিয়েছে, এই হামলায় একাধিক সশস্ত্র গোষ্ঠী জড়িত থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সময় শনিবার ভোরের দিকে বামাকোর উপকণ্ঠ কাটির প্রধান সামরিক ঘাঁটির কাছে দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়। এর পরপরই এলাকায় টানা গোলাগুলির ঘটনা ঘটে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

একই সময় দেশের মধ্যাঞ্চলের সেভারে এবং উত্তরের কিদাল ও গাও শহর থেকেও অস্থিরতার খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিনিধিরা এসব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মালি দীর্ঘদিন ধরেই জঙ্গিগোষ্ঠীর সহিংসতায় ভুগছে। বিশেষ করে আল-কায়েদা ও আইএস-সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর তৎপরতা এবং উত্তরাঞ্চলে তুয়ারেগ বিদ্রোহ দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলেছে।

তবে তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা বাহিনী কাজ করছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।

মালি সশস্ত্র হামলা বামাকো বিস্ফোরণ পশ্চিম আফ্রিকা নিরাপত্তা

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!