নেহা বোরা ও অভিজিৎ দীপককে। ছবি: সংগৃহীত
দিল্লিতে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আটক অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) সভাপতি নেহা বোরা মুক্তি পেয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ভোরে তাকে ছেড়ে দেওয়া হয়। অন্যদিকে, ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপককে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করার প্রস্তুতি নিচ্ছে পুলিশ।
শুক্রবার কনট প্লেস এলাকায় ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল শুরুর আগে নেহা বোরা ও অভিজিৎ দীপককে হেফাজতে নেয় দিল্লি পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, দিল্লি পুলিশ আইনের ৬৫ নম্বর ধারায় আটকসংক্রান্ত প্রক্রিয়া শেষ হওয়ার পর নেহা বোরাকে মুক্তি দেওয়া হয়।
অভিজিৎ দীপকের ক্ষেত্রে অবশ্য পরবর্তী পদক্ষেপ নিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১২৬ ও ১৭০ নম্বর ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার তাকে স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হবে।
কনট প্লেসের ওই বিক্ষোভ থেকে প্রায় ১৫০ জনকে আটক করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কর্মসূচির সুনির্দিষ্ট কারণ, আটক ব্যক্তিদের পরিচয় এবং তাদের বিরুদ্ধে পুলিশের নেওয়া ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এদিকে, দিল্লির মান্ডি মার্গ থানায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করার পর ককরোচ জনতা পার্টির সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।
গত ১৩ অক্টোবর ভোরে সৌরভ ও আশুতোষসহ ১৪ জনকে আটক করা হয়। অভিযোগ ছিল, তারা তালাবদ্ধ গেট টপকে যন্তর মন্তরে প্রবেশের চেষ্টা করেছিলেন। এর আগে যন্তর মন্তরে তাদের প্রতিবাদ কর্মসূচির অনুমতি বাতিল করা হয়। পরে সিজেপির জাতীয় সাংগঠনিক দায়িত্বে থাকা শিন্ডেসহ আরও ১১ জনকে মুক্তি দেওয়া হয়।
নেহা বোরা অভিজিৎ দীপক দিল্লি বিক্ষোভ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!