যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

বিএনপির মির্জা ফখরুলের ঘোষণা: অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৯ AM | সর্বশেষ আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০০ PM ১১৬
বিএনপির মির্জা ফখরুলের ঘোষণা: অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রাজধানীর নয়াপল্টনে। ছবিঃ সংগৃহীত

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিয়মনীতি থাকার কারণে সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, তবে অল্প সময়ের মধ্যে সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। পরিস্থিতি অনুযায়ী সরকার নির্বাচনের সিদ্ধান্ত নেবে।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল গণতান্ত্রিক আন্দোলনের গত ১৭ বছরের অবদান ও সাংবাদিকদের ভূমিকা স্মরণ করেন। তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য কাজ করছে বিএনপি সরকার, এবং অল্প সময়ের মধ্যে দেশের মানুষের মধ্যে বিএনপি সরকার জায়গা করে নিয়েছে। তারেক রহমানের নেতৃত্বে সুখী ও সমৃদ্ধ দেশ গঠন করা হবে।

প্রশ্নের জবাবে তিনি জানান, সংসদ অধিবেশন বসার পর সংরক্ষিত নারী আসনের বিষয়ে কাজ শুরু হবে এবং দলের সঙ্গে সম্পৃক্ত প্রার্থীদের প্রার্থী হিসেবে বিবেচনা করা হবে।

বিএনপি মহাসচিব আরও বলেন, “বিভিন্ন স্থানে আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে আমরা আগ্রহী নই। তাদের অফিস খোলার বিষয়ে আইনিভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

বিএনপি মির্জা ফখরুল সিটি করপোরেশন নির্বাচন

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!