ঢাকার মিন্টো রোডে দেশের রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন লংমার্চ নিয়ে বৈঠকে বসেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। ছবি: সংগৃহীত
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং আগামী ৩১ অক্টোবরের ঢাকা-খুলনা-কুষ্টিয়া লংমার্চ সফল করার প্রস্তুতি নিয়ে বৈঠক করেছে ১১ দলীয় ঐক্য। মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে ঢাকার মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ বৈঠক শুরু হয়।
বৈঠকে বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ জোটের শীর্ষ নেতারা অংশ নেন।
১১ দলীয় ঐক্য দেশের রাজনৈতিক পরিস্থিতি
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!