যুক্তরাষ্ট্র   রবিবার ১ নভেম্বর ২০২৬,১৬ কার্তিক ১৪৩৩

মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ০২:৫০ PM ৩৮
মির্জাপুরে নীলসাগর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, বন্ধ ট্রেন চলাচল

টাঙ্গাইলের মির্জাপুরের মহেড়ায় নীলসাগর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা-উত্তরবঙ্গ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া এলাকায় নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ায় ঢাকা ও উত্তরবঙ্গের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন চলাচল বন্ধ থাকায় বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে কয়েকটি ট্রেন, ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

মহেড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সোহেল রানা জানান, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা নীলসাগর এক্সপ্রেস চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। সকাল সোয়া ৯টার দিকে ট্রেনটি মহেড়া স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের একটি বগির চাকা রেললাইন থেকে সরে যায়। এতে বগিটি লাইনচ্যুত হয়।

স্টেশন মাস্টারের ভাষ্য অনুযায়ী, দুর্ঘটনায় ব্লক পয়েন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে ওই অঞ্চলে ট্রেন চলাচল বন্ধ রাখতে হয়েছে। ফলে বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ ট্রেনের যাত্রীদের যাত্রা বিঘ্নিত হচ্ছে।

নীলসাগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!