যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

ওজন কমাতে প্রতিদিন কত কদম হাঁটবেন? জানুন বিশেষজ্ঞদের হিসাব

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ৩০ জুলাই ২০২৬, ০৩:৩৮ PM ১৬২
ওজন কমাতে প্রতিদিন কত কদম হাঁটবেন? জানুন বিশেষজ্ঞদের হিসাব

ছবি: সংগৃহীত

শরীর সুস্থ রাখা ও ওজন কমানোর জন্য হাঁটা অন্যতম সহজ ও কার্যকর ব্যায়াম। নিয়মিত হাঁটলে শরীরের মেটাবলিজম বাড়ে, অতিরিক্ত ক্যালরি খরচ হয় এবং চর্বি কমাতে সহায়তা করে। তবে ওজন কমাতে প্রতিদিন কত কদম হাঁটা প্রয়োজন, তা নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, ১ কেজি ওজন কমাতে শরীরে প্রায় ৭ হাজার ৭০০ ক্যালরির ঘাটতি তৈরি করতে হয়। একজন সাধারণ মানুষ প্রতি ১ হাজার কদম হাঁটলে প্রায় ৪০ থেকে ৫০ ক্যালরি পর্যন্ত খরচ করতে পারেন।

হিসাব অনুযায়ী, শুধু হাঁটার মাধ্যমে এক সপ্তাহে ১ কেজি ওজন কমাতে হলে প্রতিদিন প্রায় ২২ হাজার থেকে ২৭ হাজার ৫০০ কদম হাঁটতে হতে পারে। তবে এত বেশি হাঁটা সবার জন্য বাস্তবসম্মত নয়।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, খাবারে নিয়ন্ত্রণ আনা এবং নিয়মিত হাঁটার অভ্যাস করলে সহজেই ওজন কমানো সম্ভব। প্রতিদিন ১০ হাজার থেকে ১২ হাজার কদম হাঁটা, সুষম খাবার গ্রহণ এবং পর্যাপ্ত ঘুম ওজন নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা রাখে।

দ্রুত ফল পেতে দ্রুত গতিতে হাঁটা, ধীরে ধীরে কদম বাড়ানো, পর্যাপ্ত পানি পান এবং নিয়মিত বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

হাঁটার জন্য কোনো বিশেষ সরঞ্জামের প্রয়োজন হয় না। বাসার আশপাশ, পার্ক কিংবা ট্রেডমিলে নিয়মিত হাঁটার মাধ্যমেই শরীরকে সুস্থ রাখা সম্ভব।

ওজন কমানো স্বাস্থ্য টিপস

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!