যুক্তরাষ্ট্র   সোমবার ২ নভেম্বর ২০২৬,১৭ কার্তিক ১৪৩৩

তাহসিফের মৃত্যু তদন্তে গ্রেফতার দিশা

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ০১ নভেম্বর ২০২৬, ০৩:২৫ PM ১৫
তাহসিফের মৃত্যু তদন্তে গ্রেফতার দিশা

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তদন্ত চালাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরির মৃত্যুর রহস্য উদ্‌ঘাটনে তদন্তের অংশ হিসেবে দিশা নামের এক তরুণীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। শনিবার (৩১ অক্টোবর) রাতে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে টঙ্গী নৌ পুলিশ। একই ঘটনায় চার দিনের রিমান্ডে থাকা দীপকে জিজ্ঞাসাবাদও শুরু করেছেন তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা।

তদন্তসংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, তাহসিফের পরিবারের অভিযোগের ভিত্তিতে দীপকে প্রথমে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সে সময় তাহসিফের সঙ্গে বিভিন্ন স্থানে যাতায়াত এবং ওই জায়গাগুলোতে যাওয়ার কারণ সম্পর্কে তথ্য দেন দীপ। তবে তাঁর দেওয়া বক্তব্যে অসংগতি পাওয়া গেছে বলে দাবি করেছে সূত্রটি।

পরে দীপের দেওয়া তথ্যের ভিত্তিতে কয়েকটি স্থান পরিদর্শন করে পিবিআই। নৌ পুলিশের সূত্র জানায়, বর্তমানে তাঁর আগের বক্তব্য, পরিবারের করা মামলার অভিযোগ, সিসিটিভি ফুটেজ এবং তদন্তে পাওয়া বিভিন্ন আলামত মিলিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাহসিফের মৃত্যুর আগে কী ঘটেছিল এবং এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

চার দিনের রিমান্ড শেষে দীপের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করা হবে। প্রয়োজন মনে করলে তাঁকে আবারও রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

তাহসিফ সাউরি দিশা গ্রেফতার

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!