যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গাপূজা উপলক্ষে অপোর ফটোগ্রাফি প্রতিযোগিতা, থাকছে পুরস্কার

৩০ অক্টোবর পর্যন্ত ছবি জমা দেওয়ার সুযোগ, বিজয়ীদের নাম ঘোষণা ১০ নভেম্বর

মো: নাঈমুর রহমান

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২১ PM ১৬৫
দুর্গাপূজা উপলক্ষে অপোর ফটোগ্রাফি প্রতিযোগিতা, থাকছে পুরস্কার

দুর্গাপূজা উপলক্ষে ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ ফটোগ্রাফি প্রতিযোগিতা চালু করেছে অপো বাংলাদেশ। ছবি: সংগৃহীত

দুর্গাপূজা উপলক্ষে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ শীর্ষক ফটোগ্রাফি প্রতিযোগিতা চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। উৎসবের সাজসজ্জা, আলোকসজ্জা, ঐতিহ্য ও পরিবারের সঙ্গে কাটানো স্মরণীয় মুহূর্ত ছবির মাধ্যমে তুলে ধরতে এ আয়োজন করা হয়েছে।

অপো জানিয়েছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা দুর্গাপূজার বিভিন্ন আয়োজন ও ব্যক্তিগত অভিজ্ঞতার ছবি জমা দিতে পারবেন। নির্বাচিত ছবিগুলো প্রতিষ্ঠানটির সামাজিক যোগাযোগমাধ্যম ও কমিউনিটি প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে।

প্রতিযোগিতায় তিনটি বিষয়ভিত্তিক বিভাগ রাখা হয়েছে। এগুলো হলো ‘পূজা নাইট’, ‘পূজা কালার’ ও ‘ফ্যামিলি মোমেন্ট’।

‘পূজা নাইট’ বিভাগে রাতের আলোকসজ্জা ও পূজামণ্ডপের পরিবেশ, ‘পূজা কালার’ বিভাগে উৎসবের রং ও সাজসজ্জা এবং ‘ফ্যামিলি মোমেন্ট’ বিভাগে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে কাটানো মুহূর্তের ছবি জমা দেওয়া যাবে।

প্রতিযোগিতায় অংশ নিতে অপো স্মার্টফোন দিয়ে ছবি তুলতে হবে। জমা দেওয়া ছবি নির্ধারিত তিনটি বিভাগের যেকোনো একটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

আগ্রহীরা প্রতিযোগিতার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে ছবি জমা দিতে পারবেন। ছবির ফরম্যাট হতে হবে জেপিজি, পিএনজি অথবা ওয়েবপি। প্রতিটি ছবির আকার সর্বোচ্চ ১০ মেগাবাইট হতে পারবে।

ছবি জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর। আয়োজকদের ঘোষণা অনুযায়ী, আগামী ১০ নভেম্বর প্রতিযোগিতার বিজয়ীদের নাম প্রকাশ করা হবে।

https://opposhot.com/puja_moment/ মাধ্যমে ছবি জমা দিতে পারবেন। প্রতিটি ছবি অপো স্মার্টফোনের মাধ্যমে তুলতে হবে ও ক্যাম্পেইনের যেকোনো একটি থিমের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে। ছবিগুলো জেপিজি, পিএনজি বা ওয়েবপি ফরম্যাটে জমা দিতে হবে ও প্রতিটি ছবি ১০ এমবির মধ্যে থাকতে হবে। ছবি জমা দেওয়ার শেষ সময় ৩০ অক্টোবর এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে ১০ নভেম্বর।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনকারী পাবেন ও'লাইক স্মার্ট ওয়াচ এফএম০৩। দ্বিতীয় স্থান অর্জনকারীকে দেওয়া হবে ও'লাইক স্মার্ট ওয়াচ এফডব্লিউ৩ এবং তৃতীয় স্থান অর্জনকারী পাবেন অপো এনকো বাডস৩ প্রো।

এ ছাড়া নির্বাচিত কয়েকটি ছবি অপো বাংলাদেশের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমের পেজ ও অপো কমিউনিটি পেজে প্রকাশ করা হবে।

প্রতিযোগিতা প্রসঙ্গে অপো বাংলাদেশের অনুমোদিত এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, দুর্গাপূজার উৎসবমুখর পরিবেশ, ঐতিহ্য এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে কাটানো বিশেষ মুহূর্তগুলো স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে তুলে ধরার সুযোগ তৈরি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, অংশগ্রহণকারীরা নিজেদের ছবির মাধ্যমে কীভাবে পূজার অভিজ্ঞতা ও সৃজনশীলতা প্রকাশ করেন, তা দেখার প্রত্যাশা রয়েছে প্রতিষ্ঠানটির।

অপোর ভাষ্য অনুযায়ী, স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে ব্যবহারকারীদের সৃজনশীলতা প্রকাশের সুযোগ বাড়ানো এবং উৎসবের স্মরণীয় মুহূর্তগুলো বৃহত্তর পরিসরে তুলে ধরাই এই ক্যাম্পেইনের উদ্দেশ্য।

OPPO অপো বাংলাদেশ দুর্গাপূজা ২০২৬ ফটোগ্রাফি প্রতিযোগিতা স্মার্টফোন ফটোগ্রাফি

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!