যুক্তরাষ্ট্র   সোমবার ২৩ নভেম্বর ২০২৬,৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডিজিটাল রূপান্তর

সক্রিয় টেকনোলজিস লিমিটেড : বিক্রয়, বিতরণ ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করছে

নূরউদ্দিন রানা

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৫ PM | সর্বশেষ আপডেট: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২৪ PM ১১
সক্রিয় টেকনোলজিস লিমিটেড :   বিক্রয়, বিতরণ ও ব্যবসায়িক ব্যবস্থাপনায় নতুন সম্ভাবনা তৈরি করছে

সক্রিয় টেকনোলজিস লিমিটেড এর প্রতিষ্ঠাতা মো: মুবির মাহমুদ চৌধুরী। ছবি : সবুজ নিশান

বর্তমান প্রতিযোগিতামূলক ব্যবসায়িক পরিবেশে বিক্রয় বৃদ্ধি, পণ্য বিতরণ ব্যবস্থাপনা, বাজার পর্যবেক্ষণ এবং সঠিক ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণ প্রতিটি প্রতিষ্ঠানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে এফএমসিজি, খাদ্য ও পানীয় এবং উৎপাদনশিল্পে মাঠপর্যায়ের কার্যক্রম পরিচালনা, পণ্যের বাজারজাতকরণ এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক নিয়ন্ত্রণে প্রযুক্তির ব্যবহার দিন দিন অপরিহার্য হয়ে উঠছে।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের প্রযুক্তিপ্রতিষ্ঠান "সক্রিয় টেকনোলজিস লিমিটেড" কাজ করছে। আধুনিক ডিজিটাল সেলস, ডিস্ট্রিবিউশন এবং বিজনেস ইন্টেলিজেন্স সলিউশন নিয়ে। প্রতিষ্ঠানটির লক্ষ্য শুধু ব্যবসায়িক কার্যক্রম ডিজিটাল করা নয়, বরং প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সহায়তা করা।

বিক্রয় ও বিতরণ ব্যবস্থাপনায় এসএফএ এবং ডিএমএস

সক্রিয়-এর সেলস ফোর্স অটোমেশন (এসএফএ) এবং ডিস্ট্রিবিউশন ম্যানেজমেন্ট সিস্টেম (ডিএমএস) ব্যবসাপ্রতিষ্ঠানকে তাদের বিক্রয়কর্মীদের কার্যক্রম এবং ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক আরও কার্যকরভাবে পরিচালনা করতে সহায়তা করে। এর মাধ্যমে মাঠপর্যায়ের কর্মীদের উপস্থিতি, রিয়েল-টাইম অবস্থান, দোকান পরিদর্শন, বিক্রয় কার্যক্রম, টিএ/ডিএ ব্যবস্থাপনা, অর্ডার, পণ্য সরবরাহ এবং ডিস্ট্রিবিউটর কার্যক্রম পর্যবেক্ষণ করা সম্ভব।

কেন্দ্রীয় ড্যাশবোর্ড ও বিভিন্ন রিপোর্টের মাধ্যমে ম্যানেজমেন্ট বিক্রয় লক্ষ্যমাত্রা, আউটলেট কভারেজ, কর্মীদের পারফরম্যান্স এবং ডিস্ট্রিবিউশন কার্যক্রম সম্পর্কে স্পষ্ট ধারণা পায়। ফলে প্রতিষ্ঠানের পরিচালনাগত স্বচ্ছতা বৃদ্ধি এবং তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়।

বাস্তব কার্যক্রমে অর্জিত সাফল্য

সক্রিয় ডিএমএস-এর ছয় মাসের বাস্তব তথ্য ৪৫০-এর বেশি ব্যবহারকারীর ভিত্তিতে বিশ্লেষণ করে উল্লেখযোগ্য কিছু উন্নতির তথ্য তুলে ধরেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে নির্ধারিত আউটলেট পরিদর্শন ৮৯ শতাংশ, প্রতি দোকানে পরিদর্শনের সময় ৩০ শতাংশ এবং উৎপাদনশীল আউটলেট ২৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বিক্রয় ও মুনাফায় সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধির প্রভাব অর্জনের তথ্যও তুলে ধরা হয়েছে।

এই ফলাফলগুলো দেখায়, সঠিক প্রযুক্তি ও সুসংগঠিত মাঠপর্যায়ের ব্যবস্থাপনা ব্যবসার বিক্রয় কার্যক্রম এবং সামগ্রিক কর্মদক্ষতা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

ব্যবসায়িক সিদ্ধান্ত গ্রহণে এক্সিকিউটিভ 

শুধু বিক্রয়ের পরিসংখ্যান জানাই যথেষ্ট নয়; ব্যবসার কোথায় সম্ভাবনা রয়েছে, কোথায় বিক্রয় কমছে এবং কোন বাজারে আরও সম্প্রসারণের সুযোগ রয়েছে, তা জানাও জরুরি।

সক্রিয় এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স 

বিক্রয় ও ডিস্ট্রিবিউশন সংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ম্যানেজমেন্টকে এসব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পেতে সহায়তা করে। এটি বাজারের সম্ভাবনা, ক্যাটাগরিভিত্তিক পণ্যের উপস্থিতি, আউটলেটের ক্রয় প্রবণতা, গ্রাহক ধরে রাখা এবং মাঠপর্যায়ের কার্যক্রমের দুর্বলতা শনাক্ত করতে সাহায্য করে।

প্রতিষ্ঠানগুলো তাদের বিদ্যমান ডিএমএস বা ইআরপি সিস্টেমের উপযুক্ত তথ্য ব্যবহার করেও এই সেবা গ্রহণ করতে পারে। অর্থাৎ, শুধু এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স ব্যবহারের জন্য বিদ্যমান সফটওয়্যার পরিবর্তন করার প্রয়োজন নেই।

ব্র্যান্ড ও বাজার বিশ্লেষণে সক্রিয় রাডার

বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম গ্রাহকদের মতামত, পণ্যের গ্রহণযোগ্যতা এবং ব্র্যান্ডের অবস্থান বোঝার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এ ক্ষেত্রে "সক্রিয় রাডার" একটি ব্র্যান্ড ও মার্কেট ইন্টেলিজেন্স সলিউশন হিসেবে কাজ করছে।

ফেসবুক, ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম-এর মতো প্ল্যাটফর্মে ব্র্যান্ড ও প্রতিযোগীদের কার্যক্রম, গ্রাহকদের মন্তব্য, পণ্যের প্রতিক্রিয়া এবং বাজারের প্রবণতা বিশ্লেষণের সুযোগ তৈরি করে "সক্রিয় রাডার"। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলো গ্রাহকরা তাদের পণ্য সম্পর্কে কী ভাবছেন, কোন বিষয়ে ইতিবাচক বা নেতিবাচক প্রতিক্রিয়া জানাচ্ছেন এবং প্রতিযোগীদের তুলনায় ব্র্যান্ডের অবস্থান কেমন—তা বুঝতে পারে।

বাংলা, বাংলিশ ও ইংরেজি ভাষায় প্রকাশিত গ্রাহকদের মতামত বিশ্লেষণের সুবিধাও রয়েছে, যা স্থানীয় বাজার সম্পর্কে আরও কার্যকর ধারণা পেতে সহায়তা করে।

প্রযুক্তিনির্ভর ব্যবসায়িক প্রবৃদ্ধিতে সক্রিয়-এর অগ্রযাত্রা

সক্রিয় টেকনোলজিস লিমিটেডের সেপ্টেম্বর ২০২৬-এর তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির প্রযুক্তি ৫২টি প্রতিষ্ঠান ও ২২টি শিল্পখাতে ব্যবহৃত হচ্ছে। তাদের প্ল্যাটফর্মে ২২ লাখ ৮০ হাজারের বেশি আউটলেট ম্যাপ করা হয়েছে এবং বছরে ১ কোটি ৭৮ লাখের বেশি ইনভয়েস প্রক্রিয়াকরণের তথ্য রয়েছে।

এসএফএ, ডিএমএস, এক্সিকিউটিভ ইন্টেলিজেন্স এবং রাডার—এই সমন্বিত প্রযুক্তিগত সক্ষমতার মাধ্যমে সক্রিয় ব্যবসা প্রতিষ্ঠানকে বিক্রয় ও বিতরণ কার্যক্রম পরিচালনা, ব্যবসায়িক তথ্য বিশ্লেষণ এবং বাজার সম্পর্কে আরও কার্যকর সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করছে।

ডিজিটাল রূপান্তরের এই যুগে সক্রিয় টেকনোলজিস লিমিটেড বাংলাদেশের ব্যবসায়িক খাতে আরও দক্ষ, স্বচ্ছ, তথ্যনির্ভর ও আধুনিক ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সক্রিয় টেকনোলজিস লিমিটেডের প্রতিষ্ঠাতা মোঃ মুবির মাহমুদ চৌধুরী একজন সফল উদ্যোক্তা ও প্রযুক্তিপ্রেমী ব্যক্তিত্ব। গ্রামীণফোনে এক দশকের পেশাগত অভিজ্ঞতায় সমৃদ্ধ মুবির মাহমুদ বিয়ন্ড রেশনালিটির সহ-প্রতিষ্ঠাতা।

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!