যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১,৩৩৫ অফিসার (ক্যাশ) নিয়োগ, আবেদন শেষ ১২ জুলাই

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১১ জুলাই ২০২৬, ০২:৩৫ PM | সর্বশেষ আপডেট: ১১ জুলাই ২০২৬, ০২:৪৩ PM ১৮০
৬ রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ১,৩৩৫ অফিসার (ক্যাশ) নিয়োগ, আবেদন শেষ ১২ জুলাই

ছবি: সংগৃহীত

৬টি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে মোট ১,৩৩৫ জন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংকের অধীন ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

ব্যাংকভিত্তিক শূন্য পদের মধ্যে রূপালী ব্যাংকে ৭৭২ জন, অগ্রণী ব্যাংকে ৪০০ জন, বাংলাদেশ কৃষি ব্যাংকে ১২৭ জন, বেসিক ব্যাংকে ২৩ জন, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংকে ১১ জন এবং প্রবাসীকল্যাণ ব্যাংকে ২ জন নিয়োগ দেওয়া হবে।

আবেদন করতে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর অথবা চার বছর মেয়াদি স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। এছাড়া শিক্ষাজীবনের অন্তত একটি পরীক্ষায় প্রথম বিভাগ বা সমমানের ফল থাকতে হবে এবং কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য হবে না।

১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী আবেদনকারীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। নির্বাচিত প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী ১৬,০০০ থেকে ৩৮,৬৪০ টাকা বেতন এবং নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা পাবেন।

অনলাইনে আবেদন করার শেষ সময় ১২ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট। আবেদন ফি ২০০ টাকা, যা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে। ফি পরিশোধ ও পেমেন্ট ভেরিফাই করার শেষ সময় ১৪ জুলাই ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট।

আবেদনকারীদের বাংলাদেশ ব্যাংকের নির্ধারিত অনলাইন নিয়োগ পোর্টালে আবেদনপত্র পূরণ করতে হবে। ফি জমা দেওয়ার পর প্রাপ্ত Transaction ID ব্যবহার করে নির্ধারিত সময়ের মধ্যে Payment Verify সম্পন্ন করতে হবে। যাচাই শেষে পাওয়া Tracking Page ভবিষ্যতের জন্য সংরক্ষণ করতে হবে। আবেদন অসম্পূর্ণ থাকলে তা গ্রহণ করা হবে না।

শেষ সময়ে সার্ভার জট এড়াতে নির্ধারিত সময়ের আগেই আবেদন ও ফি-সংক্রান্ত সব প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যাংক চাকরি বাংলাদেশ ব্যাংক

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!