যুক্তরাষ্ট্র   মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬,৯ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও তিন শিশুর

সাইফুল ইসলাম জয়

সাইফুল ইসলাম জয়

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪১ PM ৭
সিলেটে হামের উপসর্গে প্রাণ গেল আরও তিন শিশুর

সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুদের মৃত্যুর ঘটনা বাড়ছে। ছবি: সংগৃহীত

সিলেট বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর বিভাগটিতে হাম ও হামের উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২২৯ জনে।

সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিন শিশু। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ছাতক উপজেলার রফিক উল্লাহর এক বছর দুই মাস বয়সী মেয়ে মুনতাহা জান্নাত ফারিহা, দোয়ারাবাজার উপজেলার সুমন দাসের নয় মাস বয়সী ছেলে বর্ষণ দাস এবং মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শতলাল দাসের এক বছর বয়সী মেয়ে প্রিয়নর্শী দাস রয়েছে।

শিশুদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম।

স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাব অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ৫৫০ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এর আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। ফলে আক্রান্তের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ক্রমেই বাড়ছে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে আরও জানানো হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে পরীক্ষাগারে ১ হাজার ৮৪০ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। অন্যদিকে, হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ২২৯ জনের মধ্যে পরীক্ষার মাধ্যমে ১০ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছিল। বাকি মৃত্যুগুলো হামের উপসর্গের ভিত্তিতে হিসাব করা হয়েছে।

সিলেটে হাম হামের উপসর্গে শিশুমৃত্যু

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!