রাজধানীতে গোয়েন্দা অভিযানে আওয়ামী লীগের নেতা কে.এস.এম. মোস্তাফিজুর রহমান গ্রেপ্তার হয়েছেন। ছবি: সংগৃহীত
রাজধানীর ঢাকা ক্লাবের সামনে থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্যবিষয়ক সদস্য কে.এস.এম. মোস্তাফিজুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ২০ মিনিটের দিকে সমন্বিত গোয়েন্দা দলের সদস্যরা তাঁকে আটক করেন।
গ্রেপ্তার মোস্তাফিজুর রহমানের পৈতৃক বাড়ি বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা গ্রামে। তাঁর বাবা সৈয়দ জামান খন্দকার এবং মা মোমেনা বেগম।
সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে, আওয়ামী লীগের সাংগঠনিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ততা এবং দলটির চলমান নাশকতামূলক কার্যক্রমে অর্থ জোগানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। সাবেক সংসদ সদস্য আ. ফ. ম. বাহাউদ্দিন নাছিমের ঘনিষ্ঠ হিসেবেও তিনি পরিচিত বলে সূত্রটি জানিয়েছে।
এ ছাড়া জুলাই-সংক্রান্ত তিনটি মামলায় তাঁর নাম রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মোস্তাফিজুর রহমান এবং ন্যাশনাল এগ্রিকেয়ারের বিভিন্ন কার্যক্রম ঘিরেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।
কে.এস.এম. মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগ
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!