যুক্তরাষ্ট্র   বুধবার ২৫ নভেম্বর ২০২৬,১০ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ উপলক্ষে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ১৮ মার্চ ২০২৬, ০৮:১১ PM ১৩৮
ঈদ উপলক্ষে এ৬এস প্রোসহ ক্যাশব্যাক ক্যাম্পেইন ঘোষণা অপোর

অপোর নতুন স্মার্টফোন ও ক্যাম্পেইনের প্রচারণা ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আকর্ষণীয় ক্যাশব্যাক অফার ঘোষণা করেছে বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড OPPO। এই বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে গ্রাহকরা স্মার্টফোন কেনার সময় বিভিন্ন এক্সক্লুসিভ সুবিধা উপভোগ করতে পারবেন।

এই ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে বাজারে আনা হয়েছে নতুন স্মার্টফোন OPPO A6S Pro, যা উন্নত প্রযুক্তি ও শক্তিশালী পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি।

ক্যাম্পেইনের আওতায় দেশের বিভিন্ন ব্যাংকের কার্ড ব্যবহার করে গ্রাহকরা ক্যাশব্যাক সুবিধা পাবেন। Eastern Bank PLC (EBL) কার্ড ব্যবহারকারীরা সর্বোচ্চ ৪,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। এছাড়া NRB Bank কার্ডধারীরা সর্বোচ্চ ১,০০০ টাকা এবং Community Bank Bangladesh কার্ড ব্যবহারকারীরা ফ্ল্যাট ১,০০০ টাকা ক্যাশব্যাক পাবেন।

অন্যদিকে, OPPO Reno15 F ক্রয়ের ক্ষেত্রে Pubali Bank কার্ড ব্যবহার করলে সর্বোচ্চ ১,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা পাওয়া যাবে, যা ঈদে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়াবে।

নতুন OPPO A6S Pro স্মার্টফোনটিতে রয়েছে বাংলাদেশের প্রথম এআই অটো জুম ৫০ মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড সেলফি ক্যামেরা, যা বড় গ্রুপ সেলফি সহজে ধারণ করতে সক্ষম। এছাড়া এতে রয়েছে ৭০০০ এমএএইচ শক্তিশালী ব্যাটারি, ৮০ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ এবং ১২০ হার্জ অ্যামোলেড আল্ট্রা-ব্রাইট ডিসপ্লে, যা ব্যবহারকারীদের জন্য উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করে।

ডিভাইসটিতে আরও রয়েছে আইপি৬৯কে পানি ও ধুলা প্রতিরোধ ক্ষমতা, এআই লিংকবুস্ট ৩.০, সুপারকুল ভিসি কুলিং সিস্টেম, ডুয়াল স্টেরিও স্পিকার এবং কালারওএস ১৬—যা দীর্ঘ সময় স্থিতিশীল ও নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে।

ক্যাম্পেইন প্রসঙ্গে অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ডেমন ইয়াং বলেন, “ঈদ আনন্দ ও একসাথে থাকার সময়। এই অফারগুলোর মাধ্যমে আমরা গ্রাহকদের জন্য উৎসবকে আরও উপভোগ্য করতে চাই এবং উদ্ভাবনী প্রযুক্তির অভিজ্ঞতা পৌঁছে দিতে চাই।”

তিনি আরও জানান, শক্তিশালী পারফরম্যান্স, স্মার্ট ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারির মাধ্যমে OPPO A6S Pro ব্যবহারকারীদের ঈদের স্মরণীয় মুহূর্তগুলো আরও সুন্দরভাবে ধারণ করতে সহায়তা করবে।

অপো জানিয়েছে, এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য আরও বেশি মূল্য ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়েছে।

OPPO Eid Offer OPPO A6S Pro Price Bangladesh Smartphone Cashback Offer BD

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!