রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে শিশুদের ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
শিশুদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ভাগাভাগির মানসিকতা গড়ে তুলতে ব্যাডমিন্টন খেলার সামগ্রী উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর নৌবাহিনী সদর দপ্তরের কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে সময় কাটানোর সময় তিনি এসব উপহার দেন।
এ সময় প্রধানমন্ত্রী শিশুদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন। খেলাধুলায় সবাই সমানভাবে অংশ নেওয়ার সুযোগ পাচ্ছে কি না, সে বিষয়েও জানতে চান তিনি।
শিশুদের উদ্দেশে তারেক রহমান বলেন, খেলার সামগ্রী নিজেদের মধ্যে ভাগাভাগি করে ব্যবহার করতে হবে। কেউ যেন খেলাধুলা থেকে বাদ না পড়ে, সেদিকে খেয়াল রাখার পরামর্শ দেন তিনি।
খেলার উপকরণ একজনের কাছে সীমাবদ্ধ না রেখে অন্যদেরও ব্যবহারের সুযোগ দেওয়ার বিষয়ে শিশুদের উৎসাহিত করেন প্রধানমন্ত্রী। এর মাধ্যমে তাদের মধ্যে সহযোগিতা, সৌহার্দ্য এবং আনন্দ ভাগ করে নেওয়ার অভ্যাস গড়ে উঠবে বলে তিনি গুরুত্ব দেন।
কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!