যুক্তরাষ্ট্র   শুক্রবার ২৭ নভেম্বর ২০২৬,১২ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় ৭৮ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৪৯৬ জনকে আটক

সবুজ নিশান ডেস্ক

সবুজ নিশান ডেস্ক

প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৬, ০৫:১৫ PM ৫২
কুমিল্লায় ৭৮ নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ ৪৯৬ জনকে আটক

কুমিল্লায় জেলা পুলিশের বিশেষ অভিযানে আটক ব্যক্তিদের একাংশ। ছবি: সংগৃহীত

কুমিল্লায় জেলা পুলিশের টানা ৭২ ঘণ্টার বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৭৮ সদস্যসহ মোট ৪৯৬ জনকে আটক করা হয়েছে। অপরাধ দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার বিভিন্ন এলাকায় সমন্বিতভাবে এ অভিযান চালানো হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে অভিযানের তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান। তিনি জানান, জেলার ১৮টি থানা এবং গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা যৌথভাবে অভিযান পরিচালনা করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের অপরাধ সংশ্লিষ্টতা ও প্রাপ্ত তথ্য-উপাত্ত যাচাই করে ৩২৯ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। অন্যদিকে, বাকি ১৬৭ জনকে মুচলেকা নিয়ে তাঁদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় পরিচালিত এই অভিযানে একাধিক অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াকে অগ্রাধিকার দেওয়া হয়। কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যদের পাশাপাশি কিশোর গ্যাং, মাদক কারবারি ও মাদকসেবী, ছিনতাইকারী এবং ডাকাতদের শনাক্ত ও আটক করার লক্ষ্যেও অভিযান চালানো হয়েছে।

জেলায় অপরাধ নিয়ন্ত্রণ ও নিরাপত্তা পরিস্থিতি উন্নত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুর রহমান।

কুমিল্লা কুমিল্লা জেলা পুলিশ পুলিশের বিশেষ অভিযান

০ মন্তব্য


কোন মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!